কবিতা: কৈলাস শিখরে
কৈলাসশিখর মধ্যে যত ধাতু ছিল,
তার মধ্যে স্বর্ণ আসি লোহেরে নিন্দিল।
প্লাটিনম বলে—ওরে সোনা তুই থাম,
তোর চেয়ে আমার যে তিনগুণ দাম।
রেগে বলে রেডিয়াম—ওরে হরিজন,
মোর এক ডেসিগ্রামে তোদের দু, টন।
ভাবে ডিম্ববতী এক ক্ষুদ্র পিপীলিকা—
আঁটকুড়ো বেটাদের কিবা অহমিকা॥
—১৬।৪২