রবীন্দ্রনাথ-প্রফুল্লচন্দ্রের পরশুরাম-ঘটিত কলহ

রবীন্দ্রনাথ-প্রফুল্লচন্দ্রের পরশুরাম ঘটিত কলহ

পরশুরামের প্রথম গল্প-গ্রন্থ 'গড্ডলিকা’ প্রকাশের পর রবীন্দ্রনাথ-নিতান্তই ‘নিয়মভঙ্গ করিয়া’ তার অত্যন্ত প্রশংসাসূচক একটি সমালোচনা লেখেন (গ্রন্থটির নামোল্লেখে রবীন্দ্রনাথও সামান্য ভুল করে ফেলেন!)। পরশুরাম তখন 'বেঙ্গল কেমিক্যাল’-এর ম্যানেজার। আচার্য প্রফুল্লচন্দ্র 'রীতিমত শঙ্কিত’ হয়ে রবীন্দ্রনাথকে বিস্তৃত মুক্তিজাল দিয়ে অনুরোধ করলেন পরশুরামের হাত হতে কুঠার খসিয়ে দিতে—অন্যথায় তাঁর সমূহ ক্ষতি! প্রত্যুত্তরে রাজশেখর সম্বন্ধে রবীন্দ্রনাথের ঐতিহাসিক উক্তি—‘ইনি খাঁটি খনিজ সোনা'। এই তিনটি লেখা এখানে ছাপা হ’ল।