কবিতা: শেক্সপীয়ারের নাটক পড়িয়া
শেক্স্পীয়ারের নাটক পড়িয়া
পাঠক বলিল—ধন্য ধন্য।
পণ্ডিত কহে—সবুর করহ,
শোধন করিব ত্রুটী অগণ্য।
যষ্টি তুলিয়া বলে সুধীজন—
কি আস্পর্দ্ধা ওরে জঘন্য॥
স্টিফেনসনের রেলগাড়ি চড়ে
যাত্রী বলিল—কি আশ্চর্য্য!
মিস্ত্রী বলিল—আছে ঢের দোষ,
সারিব সে সব, ধরহ ধৈর্য্য।
ধনী জন কহে—লেগে যাও দাদা,
যত টাকা লাগে দিতেছি কর্জ॥
২৯।৮।৪০